রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চুনারুঘাট সৎ ভাইর হামলায় আহত ৭

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৬৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পুর্ব বিরোধ এর জের ধরে সৎ ভাইর হামলায় উভয় দলের মহিলাসহ ৭ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে সদর ইউনিয়নের মোড়ারবন্দ এ সংঘর্ষ ঘটে। এতে উভয়দলের ৭ জন আহত হয়। আহতরা হলেন মনোয়ারা বেগম (৪৫), আউলিয়া (২৫), রুজিনা (১৮), রাহেলা (৩০), হাসনা (১৮), রাহেনা (৪০)। গুরুতর আহতদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, মৃত আব্দুল মন্নাফের ছেলে নুর ইসলাম তার সৎ বোন মনোয়ারার বেগমের সাথে পারিবারিক বিরোধ নিয়ে তাদের মধ্যে মামলা মোকাদ্দমা রয়েছে। গত এক মাস পুর্বে নুর ইসলাম এর বিরুদ্ধে মনোয়ারা বেগম বাদী হয়ে আদালতে একটি এসল্ট মামলা করেন। আদালত নুর ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরয়োনা জারি করে।
চুনারুঘাট থানা পুলিশ গত ১৭ জানুয়ারি নুর ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। উক্ত মামলায় নুর ইসলাম দীর্ঘ ১৮ দিন কারাগারে থাকার পর গত রবিবার জামিনে বের হয়ে মামলার বিষয় নিয়ে মনোয়ারা গংদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি হয় তাদের মধ্যে। এ ঘটনার জের ধরে সোমবার বিকেলে ৩টা উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পড়ে। এ ঘটনায় এদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com