বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে গাছ কাটতে গিয়ে ঢাল পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৯০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশঁডর (দেবপাড়া) গ্রামে গতকাল শুক্রবার দুপুরে গাছ কাটার সময় গাছের ঢাল পড়ে সুমাইয়া বেড়ম (৫) নামের এক শিশু’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ভিন্নখাতে নেয়ার জন্য স্থানীয় কিছু লোকজন নানা ষড়যন্ত্র শুরু করেছে বলে জানাগেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বাশডর গ্রামের মৃত ইউছুপ আলীর স্ত্রী পুস্প বেগম তার মালিকানা একটি গাছ একই গ্রামের মৃত রহমত মিয়ার ছেলে আকল মিয়া, শওকত মিয়ার ছেলে সামছুল হক ও নিত্য মিয়ার নিকট বিক্রি করেন। গতকাল শুক্রবার দুপুরে সামছুল হক ও নিত্য মিয়া গাছ কাটার সময় ওই গ্রামের রাশিদ উদ্দিনের শিশু কন্যা সুমাইয়া বেগম খেলা করছিল। হঠাৎ গাছের একটি ঢাল ছিটকে শিশু মেয়েটির উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে এ ঘটনাটিকে ভিন্ন খাতে নেয়ার জন্য স্থানীয় কিছু লোক ষড়যন্ত্র শুরু করেছে বলে সুত্রে প্রকাশ। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com