বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলায় ঠান্ডা জনিত রোগের প্রাদুর্ভাব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৭৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ঠান্ডা জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত দুই দিন ধরে শীত ও দমকা হাওয়া তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে দেখা দিয়েছে রোগ বালাই। এ সব রোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার হবিগঞ্জ সদর হাসপাতালে দুই নবজাতকের মৃত্যু হয়েছে। জ্বর-সর্দি, কাশি, নিউমোনিয়া, আমাশয় ও ডায়রিয়াসহ শীত জনিত রোগে আক্রান্তদের মাঝে বেশীর ভাগই নবজাতক শিশু। গত ২ দিনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত শতাধিক শিশুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে এসব রোগীদের চিকিৎসা দিতে ডাক্তার-নার্সসহ সংশ্লিষ্টরা হিমশিম খাচ্ছেন। হাসপাতালের নির্দিষ্ট বেডে রোগী সংকুলান না হওয়ায় অনেকেই ফ্লোরে তাদের শিশু রোগীদের চিকিৎসা দিচ্ছেন। গত ২ দিনে বানিয়াচং, লাখাই, চুনারুঘাট, বাহুবল, শায়েস্তাগঞ্জ ও সদর উপজেলার অর্ধশতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে গুরুতর রোগীদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে শুধুমাত্র সাময়িক চিকিৎসা দেয়া হয়। এছাড়া কোন ঔষধপত্র দেয়া তো দূরের কথা খাবার স্যালাইন পর্যন্ত দেয়া হয় না। সরকারের দেয়া খাবার স্যালাইন, প্যারাসিটামল, রেনিটিন, ওমিপ্রাজলসহ বিভিন্ন প্রয়োজনীয় ঔষধ এক শ্রেণির কর্মচারীরা বাইরে বিক্রি করে দেয় বলে অপর একটি সূত্রে জানা যায়। ফলে এসব প্রয়োজনীয় ঔষধ পাওয়া যায় না।
এ ব্যাপারে ডাক্তার কায়ছার রহমান জানান, ঠান্ডা পড়ার কারণে এসব রোগ বালাই দেখা দিয়েছে। তবে খাবার স্যালাইন ও পরিস্কার পরিচ্ছন্নভাবে শিশুদেরকে রাখলে সমাধান হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com