মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সংসদ বাতিলের দাবীতে বামজোটের কালো পতাকা মিছিল ও বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৭২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ ভূয়া ভোটের মাধ্যমে ভূয়া সংসদ বলে অভিহিত করে তা বাতিলের দাবীতে এবং অনতিবিলম্বে নিরক্ষেপ সরকারের অধীনে সংসদ নির্বাচনের তাগিদ জানিয়ে সিপিবি ও বাসদ নেতারা। গতকাল বুধবার বিকালে খোয়াই ব্রীজ পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে স্থানীয় কোর্ট মসজিদ এলাকায় সমাপ্ত হয়। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমান, বাসদ নেতা নূরুল হুদা চৌধুরী শিবলী, কাস্তে মার্কার প্রার্থী পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, হুমায়ুন খান, বাসদ মার্কসবাদী নেতা শফিকুল ইসলাম, লোকমান আহমেদ, কৃষকনেতা সামছু মিয়া, সিপিবি নেতা রনজিত সরকার, সমসু মিয়া প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, কোন দলীয় সরকারের অধীনেই অতীতে নিরপেক্ষ নির্বাচন হয়নি। পূর্বের সকল দলীয় সরকারের নির্বাচনকে হার মানিয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। মানুষ বাকরুদ্ধ। তাই সকল শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বামপন্থীদের সাথে আন্দোলনে রাজপথে নেমে আসার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com