বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে অর্ধশত মামলার পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯
  • ৬২৫ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাটে অর্ধশত মামলায় দীর্ঘ ৫ বছর পলাতক থাকার পর অবশেষে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে আব্দুর রউফ। গতকাল সোমবার গভীর রাতে ওসি কেএম আজমিরুজ্জামান এর নির্দেশনায় ওসি (তদন্ত) আলী আশরাফ এবং এসআই সজীব দেব রায় নেতৃত্বে শাকিল, সুমন, আল আব্দুল্লাহ কবির মাহী, সবুজ চন্দ্র দে, সরূপসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদর ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ইকরা ব্রিকফিল্ড এলাকায় মাদক পাচারকালে তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানায়, তার বিরুদ্ধে সুনামগঞ্জ এর ছাতক থানায়, হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট একাধিক মামলা থাকলেও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। স্থানীয়রা অভিযোগ করে বলেন, আব্দুর রউফের মাদকের চালান গ্রামগঞ্জে সর্বত্র ছড়িয়ে পড়ায় এসব মাদক হাতের নাগালে পেয়ে ধ্বংসের ধারপান্তে পতিত হচ্ছে যুব সমাজ। মাদক সেবন করতে গিয়ে অনেক কিশোর, তরুণ জড়িয়ে পড়েছে বিভিন্ন অপরাধে। চুনারুঘাটের বাল্লা সীমান্ত সীমা রেখায় অবস্থিত হওয়ায় মাদকের বিভিন্ন আখঁড়ায় পাচার করছে তার নেতৃত্বে একটি মহলটি এমন তথ্যও ছিল পুলিশের নিকট। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সজীব দেব রায় বলেন, মাদক সম্রাট আব্দুর রউফকে গ্রেফতার করতে অনুসন্ধানে মাঠে কাজ করে আসছিলাম। অবশেষে আব্দুর রউফকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, আব্দুর রউফের বিরুদ্ধে চুনারুঘাট থানায় ১৩টি মামলায় ৭টি ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও সুনামগঞ্জ, বি-বাড়ীয়া, মৌলভীবাজারসহ বিভিন্ন থানায় ৩০টিরও বেশি চুরি ছিনতাই, ডাকাতির অভিযোগ আছে। এর মধ্যে অনেক মামলা চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com