শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, চৌধুরীবাজারসহ বিভিন্ন বাজারে হঠাৎ করেই মোরগের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিক্রেতারা পোল্ট্রি মোরগকে ‘কক’ হিসেবে বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওজনে কম দেওয়া এবং বাজারে তদারকির অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সরেজমিনে দেখা যায়, বাজারে পোল্ট্রি মোরগকে কক বলে প্রতি কেজি প্রায় ৩৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। অন্যদিকে সাধারণ পোল্ট্রি মুরগির দাম রাখা হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত। এছাড়া অনেক ক্ষেত্রে কককে দেশি মোরগ হিসেবে পরিচয় দিয়ে প্রায় ৬৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে, যা নিয়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা মোরগের প্রকৃত জাত সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। দাম বেশি নেওয়ার পাশাপাশি ওজনেও কম দেওয়া হচ্ছে বলে অনেকেই জানিয়েছেন। এতে সাধারণ ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শায়েস্তানগর বাজারে মোরগ কিনতে আসা এক ক্রেতা জানান, “পোল্ট্রি মোরগকে দেশি বলে বেশি দামে বিক্রি করা হচ্ছে। দাম বেশি নেওয়ার পাশাপাশি ওজনও ঠিকমতো দেওয়া হচ্ছে না।” স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, খাদ্যের দাম বৃদ্ধি এবং সরবরাহ কমে যাওয়ার কারণে মোরগের দাম বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, এই অজুহাতে অনেক বিক্রেতা অতিরিক্ত লাভের চেষ্টা করছেন।
এদিকে বাজারে নিয়মিত তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলে মনে করছেন সচেতন মহল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদার এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয়রা বলছেন, বাজারে নিয়মিত মনিটরিং চালু হলে ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং ক্রেতাদের ভোগান্তি কমবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com