বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত

  • আপডেট টাইম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে যাত্রীবাহী বাস উল্টে লোকমান মিয়া (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের ডুবাঐ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান মিয়া পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহণের একটি বাসে এক যাত্রীর সঙ্গে হেলপারের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা চালক-হেলপারের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে রূপ নেয়। ওই যাত্রীর আচরণে আতঙ্ক ছড়িয়ে পড়লে অন্য যাত্রীরা ডাকাত সন্দেহে চিৎকার শুরু করেন। এমন পরিস্থিতিতে বাসটি ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই পথচারী লোকমান মিয়ার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় বাসের অন্তত ২৫জন যাত্রী আহত হয়।আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন- প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়, তবে তদন্ত করে বিস্তারিত পরে বলা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com