বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ

  • আপডেট টাইম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪টি সহ সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর ঐতিহাসিক ও ভূমিধ্বস বিজয়ে সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতে জি কে গউছ বলেন- এই বিজয় কেবল একটি রাজনৈতিক দলের নয়; এটি গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পে সিলেটবাসীর সুস্পষ্ট রায়। আপনাদের সাহসী অংশগ্রহণ, ত্যাগ ও অক্লান্ত পরিশ্রমের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেন- আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দল ও জোটভুক্ত দলসমূহের সকল ত্যাগী নেতাকর্মী, শহীদ ও নির্যাতিত সহযোদ্ধাদের, যাদের অবদান আমাদের সংগ্রামকে বেগবান করেছে। বিশেষ কৃতজ্ঞতা জানাই তরুণ সমাজ, প্রবাসী সিলেটবাসী, নারী নেত্রীবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ- যারা ঐক্যবদ্ধভাবে এই বিজয় নিশ্চিত করেছেন। বিএনপির চেয়ারম্যান দেশ নায়েক তারেক রহমান এর নেতৃত্ব আমাদের ঐক্যবদ্ধ করে জনগনের বিপুল সমর্থন আদায়ে সফল করেছে। জি কে গউছ বলেন- আমরা বিশ্বাস করি, এই বিজয়ের মধ্য দিয়ে সিলেট বিভাগ উন্নয়ন, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে। সিলেট এর প্রতিটি জনপদে উন্নয়নের ছোয়া লাগবে। দীর্ঘ দিনের উন্নয়ন বঞ্চিত সিলেট এর প্রকৃত ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। জনগণের প্রত্যাশা পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। আসুন, ঐক্য, শৃড়খলা, দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই ২০২৪ এর চেতনায় উজ্জীবিত হয়ে আমরা একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে এগিয়ে যাই। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com