শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি

  • আপডেট টাইম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে জানানো হয়েছে, এই নির্বাচনে সারা দেশে গড় ভোটের হার ৬০.৬৯ শতাংশ। এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে আজ আনুষ্ঠানিকভাবে এই পরিসংখ্যান প্রকাশ করে কমিশনের জনসংযোগ শাখা। ইসি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮ থেকে ১৯ শতাংশ বেশি। উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে ইসির হিসেবে ভোটের হার ছিল ৪১.৮ শতাংশ, যদিও তা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন ছিল। তবে এবারের নির্বাচনে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসাকেই উপস্থিতির হার বাড়ার প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ৫৯.৪৪% (প্রাথমিক হিসাব) থেকে বেড়ে চূড়ান্ত পর্যায়ে ৬০.৬৯% এ দাঁড়িয়েছে।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকায় ভোটাররা দীর্ঘ সময় পর উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। দুপুর পর্যন্ত ভোট পড়ার হার কিছুটা ধীর থাকলেও বিকেলের দিকে কেন্দ্রগুলোতে ভিড় কয়েকগুণ বেড়ে যায়।
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, দেশের অধিকাংশ কেন্দ্রের তথ্য আসার পর এই হার নির্ধারণ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ কেন্দ্রভিত্তিক পরিসংখ্যান পরবর্তীতে সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com