শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

  • আপডেট টাইম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে জয়ী হয়েছেন বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি কে গউছ। বিজয়ী হওয়ার পরই তিনি প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা সেক্রেটারী কাজী মহসিন আহমদের বাড়িতে ছুটে গেছেন। শুক্রবার বিকেলে তিনি অনন্তপুর এলাকায় তার বাসায় যান। এ সময় দুই নেতা কোলাকুলি করেন। কাজী মহসিন আহমদ ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত এমপি আলহাজ¦ জি কে গউছকে শুভেচ্ছা জানান। তখন সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, অ্যাডভোকেট নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, পৌর জামায়াতের আমীর আতিকুল ইসলাম সোহাগ, মীর জমিলুন্নবী ফয়সলসহ অর্ধশত নেতাকর্মী। জামায়াতের সেক্রেটারী কাজী মহসিন আহমদ বলেন, রাজনীতে আমরা এমন সৌহার্দ্য সব সময় দেখতে চাই। দীর্ঘদিন আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। তখন আজকের নবনির্বাচিত এমপি জি কে গউছের নেতৃত্বে কাজ করেছি। তার নির্বাচনেও তার কর্মী হিসেবে কাজ করেছি। আমরা রাজনীতিতে যে যে দলই করিনা কেনো, সর্বোপরি আমরা সামাজিক মানুষ। তাই প্রতিযোগীতা থাকবে আমাদের মধ্যে কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়। হিংসা নয়। নবনির্বাচিত এমপি আলহাজ¦ জি কে গউছ বলেন, আমরা দু’জনেই একে অপরের ভাই। আমি জাতীয়তাবাদি দল থেকে মনোনয়ন পাই। তিনি পান জামায়াতে ইসলামী থেকে। তিনি আমরা প্রতিবেশী। হিংসা, বিদ্বেষ রাজনীতির ভাষা হতে পারেনা। আমরা দেখেছি হিংসার কারণে আজ একটি দলের কি অবস্থা। সবাই মিলে দেশছাড়া। তাই কোন বিদ্বেষ নয়। এলাকার উন্নয়নে আমি চাই সবার পরামর্শ নিয়ে কাজ করতে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com