শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

  • আপডেট টাইম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিপুল সমর্থন এসেছে। নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফল অনুযায়ী, ‘হ্যাঁ’ পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট। বিপরীতে ‘না’ পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট। এছাড়া ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট বাতিল হয়েছে।
গতকাল শুক্রবার(১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ জানান, ভোট দেওয়ার হার ছিল ৬০.২৬ শতাংশ। ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসন জিতেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়ে সংসদে প্রবেশ করেছে।
বিএনপির নেতৃত্বাধীন জোটের আওতায় ২১২টি আসন পেয়েছে। জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি, এবং খেলাফত মজলিশ ১টি আসন অর্জন করেছে।
এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, আন্দালিভ রহমান পার্থর বিজেপি ও জুনায়েদ সাকিরের গণসংহতি আন্দোলন প্রত্যেকটি ১টি করে আসন পেয়েছে। এভাবে ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ও তাদের জোটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com