বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ব্যালট ছিড়ে ফেলাসহ দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রসুলকে কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ভোট গ্রহণ চলাকালে ভোটকক্ষের ভেতরে দীর্ঘক্ষণ অবস্থান, ব্যালট ছিড়ে ফেলা, ভোট গ্রহণে জড়িতদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগে এক প্রবাসীকে কারাদন্ড দেয়া হয়েছে। দুপুরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ দিনের কারাদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ত যুক্তরাজ্য প্রবাসী গোলাম রসুল রাসেল (৫০) মোস্তফাপুর গ্রামের বাসিন্দা। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। নবীগঞ্জ উপজেলা মো. রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি কেন্দ্রে দীর্ঘক্ষণ অবস্থান করছিলেন। বের হতে চাচ্ছিলেন না। ভোট গ্রহণে বাধা সৃষ্টি করছিলেন। ভোট গ্রহণে জড়িতদের সাথে দুর্ব্যবহার করছিলেন। নিজের ভোটের ব্যালট পেপারও ছিড়ে ফেলেছিলেন বলেও শুনেছি। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫ দিনের কারাদন্ড দেয়া হয়। জানা গেছে, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উশৃঙ্খল আচরণ, ভোটকক্ষের ভেতরে দীর্ঘক্ষণ অবস্থান, ব্যালট ছিড়ে ফেলা, ভোট গ্রহণে জড়িতদের সাথে দুর্ব্যবহার করেন গোলাম রসুল রাসেল নামে এক যুক্তরাজ্য প্রবাসী।
গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে। পরে নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ দিনের কারাদন্ড প্রদান করেন। দন্ড কার্যকর করতে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। গোলাম রসুল রাসেল মোস্তফাপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহাদুর রহমানের ছেলে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com