মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাইয়ে এমপি আবু জাহিরকে গণসংবর্ধনা ॥ জনগণের চাওয়া-পাওয়ার প্রতি সম্মান রেখে রাজনীতি করি

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯
  • ৭১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে হবিগঞ্জ-৩ আসনে টানা তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহিরকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ১নং লাখাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। শুরুতেই আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন সংবর্ধিত ব্যক্তিত্ব এডঃ মোঃ আবু জাহির এমপি।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ফুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের পরিচালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মুক্তার হোসেন বেনু, শরীফ উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জ্যোতিষ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন মাস্টার, শাহ রেজাউদ্দিন আহমেদ দুলদুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী ফরহাদ, এডঃ মাহফুজ মিয়া, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল লস্কর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জামাল তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম আলম, হাফিজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খায়ের উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রনি, ইউনিয়ন যুবলীগ সভাপতি মারুফ তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মনির মোল্লা, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া প্রমুখ।
প্রধান অতিথির’র বক্তৃতায় সংবর্ধিত ব্যক্তিত্ব এডঃ মোঃ আবু জাহির এমপি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে লাখাইবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা এবং আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন, তা কোনদিন ভূলতে পারব না। আপনারা আমাকে টানা তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে সর্বোচ্চ সম্মান দিয়ে ঋণী করেছেন। এই ঋণ শোধ করার নয়। তবে জনগণের চাওয়া-পাওয়ার প্রতি সম্মান রেখেই আমি রাজনীতি করি। দিনরাত পরিশ্রম করি আপনাদের উন্নয়নে। এর প্রমাণ হবিগঞ্জ-লাখাই এবং শায়েস্তাগঞ্জবাসীর চোখের সামনে। আগামীদিনে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে সকলের দোয়া প্রার্থনা করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com