বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯
  • ৭৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০১৮-১৯ইং ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ গতকাল হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুস্টিত হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল, সাবেক পৌর চেয়ারম্যান মোঃ শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি এডঃ পুন্যব্রত চৌধুরী বিভু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন কলি।
মোঃ আব্দুল মোতালিব মমরাজ ও সন্তোস দেবনাথের পরিচালনায় খেলায় একক খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মোঃ মাহমুদুল হাসান রকি এবং রানার্স আপ হয়েছে গোলাম আহাদ কায়েছ। দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মোঃ মাহমুদুল হাসান রকি ও রাজেশ রায়, রানার্স আপ হয়েছে রাহাত ও মামুন।
পুরস্কার বিতরণকালে জেলা প্রশাসক ঘোষণা করেন আগামী ২৯ জানুয়ারী থেকে যুব ব্যাডমিন্টন ও বালিকা ব্যাডমিন্টন শুরু হবে। উক্ত খেলায় অংশগ্রহণকারীগণকে ২৭ জানুয়ারীর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com