বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাট সাংবাদিক ফোরামের কমিটিকে সংবর্ধনা দিলেন চুনারুঘাট পৌর মেয়র

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯
  • ৫৩৬ বা পড়া হয়েছে
dav

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সাংবাদিক ফোরামের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিল চুনারুঘাট পৌরসভা। গতকাল বুধবার বেলা ১২টায় পৌর ভবনে আয়োজিত অনুষ্ঠানে মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু উক্ত সংবর্ধনা প্রদান করেন। এ উপলক্ষে আলোচনা সভায় চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন এর সভাপতিত্বে ও পৌরসভার অফিস সহকারী আবু তাহেরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সহ-সভাপতি আব্দুল হাই প্রিন্স, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম প্রমুখ। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর লাল মিয়া, পৌরসভার সচিব মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার কাজী আবু ওবায়েদ, একাউন্স অফিসার ছিদ্দিক আলী, এমকে ডায়াগনষ্টি সেন্টারের পরিচালক জালাল আহমেদ, সাংবাদিক ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিরুজ্জামান শিফন, দপ্তর সম্পাদক কাজী মিজান, সদস্য মোতাব্বির হোসেন কাজল, শেখ মোঃ হারুনুর রশিদ, শাহজাহান জলি, লিটন মুন্ডা সহ আরও অনেকই। সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র নাজিম উদ্দিন বলেন-সাংবাদিকরা হল জাতীর আয়না। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতির সামনে তুলে ধরবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com