রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

চেতনায়’ ৭১, হবিগঞ্জ এর কল্যাণে ৬ মুক্তিযোদ্ধার আরেকটি প্রাপ্তি

  • আপডেট টাইম শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪
  • ৪৭৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চেতনায়’ ৭১, হবিগঞ্জ একটি মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকালীন সময়ে হবিগঞ্জের ছয় নারী মুক্তিযোদ্ধা যথাক্রমে পুষ্প রানী শুক্লবৈদ্য, মালতি রানী শুক্লবৈদ্য, হিরামনি সাওতাল, ফারিজা খাতুন, সাবিত্রী নায়েক ও রাজিয়া খাতুন এদেরকে আবিষ্কার করে। চেতনায়’৭১ এর জেনারেল সেক্রেটারী এডভোকেট কেয়া চৌধুরী, এর অক্লান্ত প্রচেষ্টায় এই ৬ জন নারী মুক্তিযোদ্ধা ইতিপূর্বে রাষ্ট্রের পক্ষ থেকে স্বীকৃতিসহ ও বিভিন্ন সংগঠনের তরফ থেকে সাহায্য পেয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর সানিডেল স্কুলের শিক্ষার্থীরা ঈদের পাওয়া সালামি থেকে জমানো ১ লাখ ২০ হাজার টাকার একটি চেক প্রথম আলো কার্যালয়ে জমা দেন যা থেকে উল্লেখিত ৬ মুক্তিযোদ্ধার প্রত্যেকে ২০ হাজার টাকা করে পাবেন। উল্লেখ্য যে, উক্ত সংগঠনটি বর্তমানে আরও ৭ জন নির্যাতিতা মুক্তিযোদ্ধাদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে এবং ভবিষ্যতেও মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com