বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় মিলাদ গাজী ॥ নবীগঞ্জ-বাহুবল এলাকার উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের আশ^াস

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ৫১০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী বলেন, মাদক নিয়ন্ত্রন, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে আইনশৃঙ্খলা বাহীনিকে জিরো টলারেন্সে কাজ করতে হবে। আমি এমপি সেটা বড় কথা নয়, আমি জনগনের সেবক হিসাবে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। নবীগঞ্জ-বাহুবল এলাকার জন্য পরিকল্পনামন্ত্রী আমাকে ৫০ কোটি টাকা বরাদ্দ প্রদানের আশ্বাস দিয়েছেন। সেই বরাদ্দ দিয়ে জনগনের জন্য উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পরিকল্পনার আওতায় আগামী জুনের মধ্যেই নবীগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। নবীগঞ্জে মাদক নিয়ন্ত্রন, চুরি ডাকাতি প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে সকল জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যাগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার ভুমি আতাউল গনি ওসমানী, পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, বাস মালিক সমিতির সভাপতি মোঃ ইয়াওর মিয়া, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, মোঃ আবু সিদ্দিক, আলী আহমদ মুসা, নজরুল ইসলাম, আশিক মিয়া, মোঃ ছাইম উদ্দিন, ছালিক মিয়া, বজলুর রশিদ, মুহিবুর রহমান হারুন, জাবেদুল আলম চৌধুরী সাজু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা এলজিডি কর্মকর্তা সফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারি, পজীব কর্মকর্তা শাকিল আহমদ, মেডিকেল অফিসার ডাঃ ইমরান আহমদ চৌধুরী প্রমূখ। সভায় আগামী মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার পুর্বেই শহরের অবৈধ দোকানপাট উচ্ছ্বেদ, অবৈধ সিএনজি ষ্ট্যান্ড অপসারনসহ শহরের সৌন্দর্য্য বর্ধনে কঠোর পদক্ষেপ নোয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com