রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বাহুবল কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯
  • ৪৯৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল কলেজের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে “কলেজ দিবস” উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। পরে কলেজের ছাত্র-শিক্ষক ও অতিথিবৃন্দ মিলে এক আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে বাহুবলের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছে। পরে উপজেলা প্রাঙ্গণে আয়োজিত পথ সভায় বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীনের সভাপতিত্বে ও প্রভাষক এস এম আলম শরীফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও বাহুবল কলেজের প্রতিষ্ঠাতা হাজী মোঃ জমর উদ্দিন। বক্তব্য রাখেন, কলেজ প্রতিষ্ঠাতার সন্তান হাফেজ মোঃ আব্দুর রকিব, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আবদুর রকিব, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সামছুল ইসলাম প্রমুখ। এছাড়াও র‌্যালীতে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৩ সালের ১৫ জানুয়ারি তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিরজ্জামানের অক্লান্ত পরিশ্রমে বাহুবল কলেজের যাত্রা শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com