শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

রূপালী ব্যাংক হবিগঞ্জ শাখা বদিউজ্জামান খাঁন সড়কের নতুন ভবনে স্থানান্তর

  • আপডেট টাইম সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯
  • ১০০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রূপালী ব্যাংক হবিগঞ্জ শাখা শহরের বদিউজ্জামান খাঁন রোডে নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। ব্যাংকিং কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গতকাল রোববার সকালে রূপালী ব্যাংক লিঃ হবিগঞ্জ কর্পোরেট শাখাটি শহরের পুরান মুন্সেফী রোডের গুলবাগ হোটেল (নিচতলা) থেকে বদিউজ্জামান খাঁন রোডের “সালেহা-সোলেমান সেন্টার” এর ২য় তলায় স্থানান্তর করা হয়। ব্যাংকের নতুন ভবনে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান জাহাঙ্গীর রহমান আকন্দ। ব্যাংকের শাখা ব্যবস্থাপক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাব্যবস্থাপক জাহাঙ্গীর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন সরকারি বৃন্দাবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, বিভাগীয় উপ-মহাব্যবস্থাপক হেমন্ত কুমার দাশ, সিলেটের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ নোমান মিয়া, মৌলভীবাজারের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ ফজলুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com