বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে হত্যা মামলায় ৫২ জন আসামী কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯
  • ৭০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের চাঞ্চ্যকর মতিউর রহমান হত্যার মূল নায়ক সাবেক মেম্বার আরজু মিয়াসহ ৫২ আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার এই আদেশ প্রদান করেন। আদালত পরিদর্শক শাহ কামাল এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য আরজু মিয়া ও আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়ার মাঝে এলাকার সরকারী পতিত জমি ও বিল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বছরের ১৩ ডিসেম্বর সকালে একদল দুর্বৃত্ত ককটেল, দেশীয় অস্ত্রশস্ত্র, হেলমেট ও বুলেট ব্র“ফ জ্যাকেট পড়ে ফরিদ মিয়ার লোকজনের বাড়িঘরে হামলা চালানো হয়। এ সময় পিটিয়ে হত্যা করা হয় মতিউর রহমানকে। আহত করা হয় অর্ধশতাধিক লোকজনকে। এর মাঝে গুরুতর আহত অবস্থায় প্রায় ৩০ জন এখনও ঢাকার পঙ্গু হাসপাতাল এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার ৪দিন পর ১৭ ডিসেম্বর নিহত মতিউরের ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে আরজু মিয়াকে প্রধান করে ৭২ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এফআইআরভুক্ত ৫২ আসামী আদালতে রবিবার দুপুরে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আরজু মিয়া ছাড়াও কারাগারে প্রেরিত আসামীরা হলেন- বানিয়াচং উপজেলার নোয়াগাও গ্রামের রুবেল মিয়া, শিশু মিয়া, সেলিম মিয়া, আশিকুর রহমান, ছায়েদুর মিয়া, শামছু মিয়া, ওবায়দুর মিয়া, আফজল মিয়া, আবু সায়েদ, সাজিদুর রহমান, জসিম মিয়া, কাদির মিয়া, ছাব্বির মিয়া, সামায়ুন মিয়া, স্বাধীন মিয়া, রবুজ মিয়া, মিতু মিয়া, নূর উদ্দিন, মতিউর মিয়া, জাবেদ মিয়া, হেলাল উদ্দিন, ছালিম উদ্দিন, হোসেন মিয়া, রাকিব মিয়া, মফিকুর রহমান, রোহান মিয়া, সোহাগ মিয়া, হাছান উদ্দিন, আনহার উদ্দিন, শরীফ উদ্দিন, ছুরত উল্লা, রঙ্গু মিয়া, কাউছার মিয়া, আবিদুর মিয়া, আব্দুর রেজ্জাক, শফিকুল মিয়া, সোহাগ মিয়া, কায়েস মিয়া, রফু মিয়া, জাবেদ মিয়া, সাদ্দাম মিয়া, সাইফুল মিয়া, মজিবুর রহমান ওরফে ফয়জুর, রকিব মিয়া, বাছিত মিয়া, সাইফুর মিয়া, ছাদিক মিয়া, আছকির মিয়া, তাহির মিয়া, কাদির মিয়া ও মজিবুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com