বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধুকে গণধর্ষণের প্রতিবাদে ছাত্র ও যুব ইউনিয়নের মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯
  • ৬১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শনিবার দুপুরে দূর্জয় হবিগঞ্জ এর সামনে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গৃহবধুকে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। যুবনেতা মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে ও ছাত্র নেতা মাহাথির মোহাম্মদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক সামরিনা নওশিন দীনা, যুবনেতা, মো. জাবেদ মিয়া, ছাত্র নেতা প্রণব কুমার দেব, নবনীতা দত্ত তিথি, লুৎফুন্নাহার মিলি, অংকন রায় প্রমুখ। মানববন্ধনে বক্তাগন দোষী নরঘাতকদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর নির্বাচনের রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার গৃহবধু। তার স্বামী ও মামলার বাদীর অভিযোগ, সন্ত্রাসী কয়েকজন লোক রাত ১২টায় দরজা খুলতে বলে। পরে ১৫/১৬ জন নৌকা মার্কায় ভোট না দেয়ার কারনে ইচ্ছামত গালাগালী করে অস্ত্র দেখিয়ে তার স্ত্রীকে ঘরের বাইরে নিয়ে যায় এবং সবাই মিলে ধর্ষণ ও বেদম মারধোর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com