বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে শিয়াল ও কুকুড়ের কামড়ে আহত ৭

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯
  • ৬২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় একই দিনে পৃথক স্থানে শিয়াল ও কুকুড়ের কামড়ে ৭ জন আহত হয়েছেন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
গতকাল বুধবার পৃথক স্থানে ঘটনাগুলো ঘটেছে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার রাজিব জানান-গতকাল বুধবার উপজেলার বিভিন্ন স্থান থেকে শিয়াল ও কুকুড়ের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ৭ জন। এদের মধ্যে শিয়ালের কামড়ে আহত হয়েছেন ৪ জন। তারা হলেন-উপজেলার নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের নুরুজ মিয়ার পুত্র জালাল আহমদ (৩২) কুর্শি ইউনিয়নের গহরপুর গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী আনোয়ারুন্নেছা (৭০) বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের দরবেশ উল্লার পুত্র জনাব আলী (৫০) নবীগঞ্জ সদর ইউনিয়নের আব্দুল ছত্তারের পুত্র শিশু মিয়া (৪০) এবং কুকুড়ের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩ জন। তারা হলেন-ইনাতগঞ্জ ইউনিয়নের গুলডোবা গ্রামের আলহাজ্ব আব্দুল মালিকের পুত্র মোহাম্মদ তজমুল আলী (৪৫) নবীগঞ্জ সদর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মোঃ লেবু মিয়ার পুত্র আল-আমীন (২০) ও আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামের মোঃ ফরিদ মিয়ার পুত্র মোঃ জুনায়েদুর রহমান (১৬)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com