বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মহিলা মাদক ব্যবসায়ীর এক মাসের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ৯ এপ্রিল, ২০১৪
  • ৪৭৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এক মহিলা মাদক ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত মহিলার নাম শান্তি বেগম (৪০)। সে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জনৈক মাদক ব্যবসায়ীর স্ত্রী। গতকাল শান্তি বেগম তার শরীরের সাথে বেধে ৫০ বোতল ফেনসিডিল নিয়ে একটি সিএনজিযোগে মাধবপুরের দিকে আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বিজিবি-১৪ ব্যাটালিয়ান মনতলা কোম্পানী সদরের হাবিলদার রফিক মাধবপুর ধর্মঘর সড়কের তেমুনি নামক স্থানে সিএনজিটি আটক তল্লাশী চালান। এ সময় শান্তিকে আটক করে তার দেহ তল্লাশী করে দেহের বিভিন্ন স্থানে কৌশলে বেঁধে রাখা ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। দুুপুরের দিকে শান্তিকে হাজির করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান এর কার্যালয়ে। সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সংক্ষিপ্ত শুনানী শেষে শান্তি বেগমকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com