বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সুদানে রুটির দাম বাড়ায় বিক্ষোভ ॥ নিহত ১৯

  • আপডেট টাইম শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮
  • ৬৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দক্ষিণ আফ্রিকার দেশ সুদানে সরকারবিরোধী বিক্ষোভ দমন-পীড়নে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন এবং অন্তত ২০০ জন আহত হয়েছে। সরকারি এক কর্মকর্তা জানায়, রুটির দাম বৃদ্ধি করায় যে বিক্ষোভের শুরু হয় তা দমনে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। খবর আল-জাজিরা।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বৃহস্পতিবার দেয়া সাক্ষাতকারে সরকারি মুখপাত্র বশারা জুমা বলেন, নিরাপত্তা বাহিনীর দুইজনসহ এই দুর্ঘটনায় মোট ১৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও ২১৯ জন আহত হয়েছে।
এই বিক্ষোভের শুরু মূলত রুটির দাম বৃদ্ধির ঘোষণাকে কেন্দ্র করে। প্রথমে রাজধানীর বাইরে শুরু হলেও ক্রমেই তা খার্তুমে ছড়িয়ে পড়ে। রুটির দাম ছিল ২ সেন্ট। সুদানের সরকার তার দাম বৃদ্ধি করে ৬ সেন্ট করেছে। গত ১৯ ডিসেম্বর থেকে রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করছে সুদানের হাজার হাজার নাগরিক। ১৯ ডিসেম্বর শুরু হওয়া খার্তুমসহ কয়েকটি শহরে শুরু হওয়া বিক্ষোভে এর আগে ৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করছিল সুদানি সরকার। তবে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে মৃত্যু সংখ্যা ৩৭।
বৃহস্পতিবার ধর্মঘট ডাকে সুদানের সাংবাদিকদের একটি সংগঠন। ‘সুদানিজ জার্নালিস্টস নেটওয়ার্ক’ নামের সংশ্লিষ্ট সংগঠনটি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে কাজ করে। তাদের অভিযোগ, সরকার হরহামেশা সাংবাদিকদের হয়রানির লক্ষ্যবস্তু বানায়। তারা বলেছে, ‘বিক্ষোভকারীদের ওপর সরকারি দমন-পীড়নের প্রতিবাদে আমরা ডিসেম্বরের ২৭ তারিখ থেকে ধর্মঘটের ঘোষণা দিচ্ছি।’ তারা আরও জানিয়েছে, সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরকারের বর্বরচিত আঘাতের প্রতিবাদ করাও এই ধর্মঘটের লক্ষ্য। তারা সুদান সরকারের বিরুদ্ধে সেন্সরশিপ আরোপ করা থেকে শুরু করে পত্রিকা জব্দ করার মতো কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com