রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

জাতীয় পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানালেন তৌহিদ

  • আপডেট টাইম বুধবার, ৯ এপ্রিল, ২০১৪
  • ৪৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা শাখার সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ বলেছেন, ১৯৯০ সালের পর থেকে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ ও জাতীয় পার্টির সাথে বেইমানি করে অদ্যাবধি অনেক নেতাই দল থেকে চলে গেছেন। এদের পরিণতি কি হয়েছে, দেশবাসী ভাল ভাবেই জানে। গত পহেলা এপ্রিল হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি পদ থেকে পদত্যাগ করে কাজী জাফর সাহেবের দলে যোগদান করেছেন। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি চেয়ারম্যানের ৩৯ ধারা ক্ষমতাবলে ৪ই এপ্রিল হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির কমিটি ভেঙ্গে দিয়ে আগামী আহবায়ক কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। তাই জাতীয় পার্টির সকল ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তৌহিদুল ইসলাম তৌহিদ। গতকাল এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com