বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এমপি আবু জাহিরের পক্ষে নারী নেত্রীদের গণসংযোগ

  • আপডেট টাইম বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৬৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির এর পক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছেন মহিলা নেত্রীরা। গতকাল তারা হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী, দক্ষিণ শ্যামলী এলাকা, রাজিউড়া ও পইল ইউনিয়নে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করেন।
এ সময় তারা বলেন, হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জের এমন কোন এলাকা নেই যেখানে এমপি আবু জাহিরের উন্নয়নের উন্নয়নের ছোয়া লাগেনি। তার উন্নয়ন কাজ পুরো জেলাবাসী ভোগ করেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তৎকালীন অবহেলিত হবিগঞ্জের হাল ধরতে আপনারা এডঃ মোঃ আবু জাহিরকে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন।
ইতোমধ্যে হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়কে বলভদ্র নদীর উপর ব্রীজ নির্মাণ করা হয়েছে এবং এই সড়কের উন্নয়নে ১৫০ কোটি টাকার প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই সড়কের কাজ শেষ হলে শুধু হবিগঞ্জবাসী নয়, বৃহত্তর সিলেটের মানুষ অল্প সময়ে এই সড়ক ব্যবহার করে ঢাকা-সিলেট যাতায়াত করতে পারবেন। এতে হবিগঞ্জ ও লাখাই এলাকার জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলেয়া জাহির, শাহানারা চৌধুরী, তাহেরা চৌধুরী, লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, সাধারণ সম্পাদক ইসমত আরা জলি, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা পরিষদ সদস্য ফতেমাতুজ জোহরা রিনা, সেলিনা বেগম চৌধুরী, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেবা চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সভাপতি মেহেরুন নেছা মজু, হাবিবা আক্তার, নিপা আক্তার, শেফা আক্তার, শারমিন চৌধুরী, জেরিন মাহমুদ, এডঃ শারমিন সুমন, শেফা আক্তার, আয়েশা খানম রানি, শিরিন চৌধুরী, শিরিন আক্তার, ঝুমা বেগম, পারুল বেগম, তমা বেগম, খালেদা, মুক্তা বেগম, খুদেজা বেগম, তাহমিনা বেগম, মাসুদা আক্তার, শিউলী আক্তার, কামরুন্নাহার, রুমি আক্তারসহ মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com