বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে ব্যাচ-২০০১ এর কম্বল বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৬৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-২০০১ এর পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন। গতকাল মঙ্গলবার সম্প্রীতি-সংহতী-সেবার মনোভাব নিয়ে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০০১ এর বন্ধুদের উদ্যোগে হবিগঞ্জ শহরে জামিয়া নূরিয়া ইসলামনগর মাদ্রাসা, হরিপুর এবং জামিয়া ইসলামিয়া আমিরীয়া হবিগঞ্জ, উত্তর শ্যামলী (বাগান বাড়ি) তে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন। সুবিধাবঞ্চিত এতিমদের পাশে দাড়ার যুক্তরাজ্য প্রবাসী বন্ধু নাজমুল হক তুষার, যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধু মঞ্জুরুর রহমান চৌধুরী শাওন, বন্ধু ফরহাদ বিন কামাল, বন্ধু মোঃ আব্দুল মোনায়েম, বন্ধু ডাঃ গোলাম মোঃ মঈন উদ্দীন এবং অন্যান্য প্রবাসী বন্ধুদের সহযোগিতায় উক্ত কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বন্ধু টিপু কুমার দেব, ডাঃ আলী আহসান চৌধুরী পিন্টু, সৈয়দ ইশতিয়াক আহসান, মোঃ আরিফুর রহমান তালুকদার, শুভজিৎ দেব শাওন এবং উক্ত দুই মাদ্রাসার শিক্ষক, পরিচালনা পর্ষদ ও এলাকার গণ্যমান্য অতিথিবৃন্দ। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করেন দিদার মোঃ সিদ্দিকী ননি ও ফাহাদ আফসার সোহান।
উল্লেখ্য, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ-২০০১ এর বন্ধুরা জামিয়া নূরিয়া ইসলামনগর মাদ্রাসায় এতিম ছাত্রদের শীতের কম্বলের পাশাপাশি সারা বছরের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com