বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বড়দিনে আওয়ামীলীগ প্রার্থীর শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৬৮৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ ৪ (মাধবপুর চুনারুঘাট) আসনে আওয়ামীলীগ প্রার্থী এডঃ মাহবুব আলী বড় দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। গতকাল মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান মিশন লাইন ও সুরমা চা বাগান মাহঝিলে গিয়ে গির্জায় সমবেত খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের সাথে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন স¤পাদক আতিকুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক তাজুল ইসলাম, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাজী জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারন সম্পাদক হারুনুর রশিদ, শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবুল হোসেন খান প্রমুখ। আওয়ামীলীগ প্রার্থী এডঃ মাহবুব আলী বলেন আওয়ামীলীগ সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু বিএনপি জামায়াত জোট অন্য ধর্মের লোকদের উপর অত্যাচার নির্যাতন করে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখতে তিনি সকলের নিকট নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com