বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জেলা কাজী সমিতির সভাপতি জলিলকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের জামায়াত নেতা ও জেলা কাজী সমিতির সভাপতি আটক মাওঃ আব্দুল জলিলকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে গত শনিবার রাতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে সরকার বিরোধী আন্দোলন ও নাশকতার অভিযোগে আব্দুল জলিলকে তার বাড়ি পূর্ব লেঞ্জাপাড়া থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে পুলিশ তার কাছ থেকে গুরুত্বপুর্ণ তথ্য উদঘাটন করেছে। জলিল ওই গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র এবং শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার লাইব্রেরিয়ান পদে কর্মরত রয়েছেন। শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতাসহ পুলিশ এসল্ট মামলা দায়ের করেছে। এ মামলায় কাজী আব্দুল জলিল এজাহারভুক্ত আসামী এবং জামায়াতের একজন সক্রিয় সদস্য। তথ্য উদঘাটনের জন্য তার বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com