সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবল উপজেলা জামায়াত সভাপতিসহ ২ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী আব্দুর রউফ বাহার সহ ২ জনকে বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার (২৭ সেপ্টেম্বর) একদল পুলিশ উপজেলার মিরপুর বাজার এলাকায় টহলরত অবস্থায় ইউনিয়ন পরিষদের পাশে একটি নির্মাণাধীন ভবনের সামনে খোলা জায়গায় ৪-৫ জন লোকের জটলা দেখতে পায়। পরে পুলিশ তাদের দিকে এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মেরে বিস্ফোরণ ঘটিয়ে তারা দৌঁড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে বালুর স্তূপ থেকে পুলিশ ছয়টি তাজা ককটেল ও ছয়টি পেট্টলবোমা উদ্ধার করে। এ ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামী উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী মাওলানা আব্দুর রউফ বাহার দীর্ঘদিন পলাতক ছিলেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী ও এসআই সজিব-এর নেতৃত্বে পুলিশ উপজেলার বিহারীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে ও জামায়াতের সদস্য উপজেলার কান্দিগাঁও গ্রামের আব্দুল হক-এর পুত্র মোস্তফা আল হোসাইনকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com