বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যুবলীগের সভায় আতাউর রহমান সেলিম ॥ নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ৬৫৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম বলেছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে শেখ হাসিনা মনোনিত নৌকার প্রার্থী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপিকে আবারো বিজয়ী করার বিকল্প নেই। সেজন্য যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নিরলসভাবে কাজ করতে হবে। ব্যাপক প্রচারণার মাধ্যমে হবিগঞ্জ পৌরসভার প্রতিটি ঘরে ঘরে গিয়ে সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরে এমপি আবু জাহিরের বিজয় সুনিশ্চত করতে হবে।
গতকাল সোমবার রাতে নৌকার সমর্থনে শহরের বেবীস্ট্যান্ড রোডস্থ আলিফ কমিউনিটি সেন্টারে হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড যুবলীগ আয়োজিত পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।
পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজের সভাপতিত্বে ও পৌর যুবলীগ নেতা ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা মোঃ আলমগীর, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, জেলা যুবলীগের অর্থ সম্পাদক জামাল মিয়া, আসাফোর সভাপতি এডভোকেট নুরুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সেবুল আহমেদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে শেখ জিয়াউল হক বাবুর নেতৃত্বে বিভিন্ন দলের ২২ নেতাকর্মীরা যুবলীগে যোগদান করেন। যোগদানকারীরা আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার প্রতিজ্ঞা করেন। তারা হলেন-সোহাগ, আরিফ, এমাজ, রিয়াদ, মাসুম, সজিব, হিরাজ, আফজল, মুন্না, হৃদয়, সাইফ, সিয়াম, নয়ন, সেলিম, রাজু, তৌফিক, ইমদাদুল, আফজল, জনি, মমিন, সৌরভ ও রনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com