শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ উমদা মিয়ার মৃত্যুবার্ষিকী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, মুক্তিযুদ্ধকালীন সর্বদলীয় সংগ্রাম কমিটির সদস্য সচিব, গ্রাম্য সালিশ বিচারের প্রবাদ পুরুষ বিশিষ্ট স্কাউটার ডাঃ সামছুল হোসেন উমদা মিয়ার ২০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ডাঃ সামছুল হোসেন উমদা মিয়ার বড় ছেলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি মিলাদ মাহফিলে অংশ নেয়ার জন্য সবাইকে অনুরোধ করেছেন। মরহুম ডাঃ সামছুল হোসেন উমদা মিয়া ১৯৯৮ সালের ১১ ডিসেম্বর ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের কমিশনারের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি দেশ স্বাধীনের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাবেক এমপি শরীফ উদ্দিনের মৃত্যুর পর তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। হবিগঞ্জ পৌরসভার নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মরহুম সামছুল হোসেন উমদা মিয়া হবিগঞ্জ জেলা তথা বৃহত্তর সিলেট, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক বড় বড় বিরোধ সালিশে নিষ্পত্তি করে ভূয়সী প্রসংশা অর্জন করেন। এখনও গ্রাম বাংলার সালিশ বিচারে তার দৃষ্টান্তের কথা উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com