বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ রোটারী ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ৫৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ রোটারী ক্লাবের উদ্যোগে গরীব দুঃস্থ মানুষের মাঝে গতকাল সোমবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়। নবীগঞ্জ ৮নং সদর ইউনিয়নের আদিত্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকালে ফ্রি ক্যাম্পের উদ্বোধন করা হয়। আদিত্যপুর, পশ্চিম তিমিরিপুর, কানাইপুর, পশ্চিম জাহিদপুর, ভুমিহীন পাড়ার গরীব দুঃস্থ প্রায় ৬ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা, ঔষধ ও ব্যবস্থাপত্র প্রদান কার হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের চেয়ারম্যান বিকাশ চন্দ্র রায় এবং নবীগঞ্জ রোটারী ক্লাবের প্রেসিডেন্ট সাবেক উপ-পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শফিকুর রহমানের সার্বিক পরিচালনায় এতে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন হবিগঞ্জের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ রোটারিয়ান ডাঃ জমীর আলী, ডাঃ শফিকুর রহমান, ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, ডাঃ সাইফুর রহমান সাগর, ডাঃ সামিউর রহমান সৈকত। অনুষ্টানে উপস্থিত ছিলেন, রোটারিয়ান সুখেন্দু রায় বাবুল, রোটারিয়ান তাপস আচার্য্য, রোটারিয়ান রঙ্গলাল রায়, রোটারিয়ান হেলাল আহমদ, রোটারিয়ান প্রভাষক জন্টু চন্দ্র রায়, রোটারিয়ান সামসুল হক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইউপি সদস্য সুভাষ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা বিজয় ভূষন রায়, প্রধান শিক্ষক ভবানী শংকর ভট্টাচার্য্য, তারা মিয়া, মনফর মিয়া, করুনাময় দে বাচ্চু, আবুল মিয়া, ফারুক মিয়া, ফজল মিয়া, হিমাংশু রায়, অণুজিত দাশ, বিবন রায়, রুমন রায়, সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য্য শুভসহ রোটারী ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগীতায় ছিলেন নবীগঞ্জে কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com