বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ৬ ওয়ারেন্টভুক্ত আসামী আটক

  • আপডেট টাইম সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৪৯০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বিশেষ অভিযানে ৬ ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে মডেল থানা পুলিশ। গত শনিবার মধ্যরাতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার বানাইত গ্রামে মৃত আফসর উদ্দিনের পুত্র হারুন মিয়া (৪০) তারই সহোদর মোঃ জুয়েল মিয়া (১৮) ও বোন আলিফ চাঁন (৩০) এবং উপজেলার স্নানঘাট গ্রামের মোঃ করম আলীর পুত্র মোঃ সেলিম (২২) একই গ্রামের মৃত আহাদ আলীর পুত্র মোঃ করম আলী (৩৫) ও মোঃ ফরস আলীর স্ত্রী মোছাঃ সুফিয়া বেগম (৩৮) কে আটক করা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com