বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আজ শায়েস্তাগঞ্জ মুক্ত দিবস

  • আপডেট টাইম শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮
  • ৭৮২ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ৮ ডিসেম্বর এইদিন শত্র“ মুক্ত হয়েছিল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা। তাই ৮ ডিসেম্বর মুক্ত দিবস হিসেবে দিনটি পালন করা হয়। আজ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হবে। মুক্তিকামী জনতা আকাশে উড়িয়ে ছিল বাংলাদেশের মানচিত্র খচিত লাল-সবুজের পতাকা। মুখে মুখে ধ্বনিত হচ্ছিল শ্লোগান ‘জয় বাংলা’। ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে হানাদার বাহিনী কর্তৃক গন হত্যা শুরুর পর পরই স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে এখানে গড়ে তোলেন প্রতিরোধ। বৃহত্তর সিলেটের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করতে মুক্তিবাহিনী উড়িয়ে দেয় শায়েস্তাগঞ্জ খোয়াই সেতু। স্থানে স্থানে রেল লাইনেও প্রতিরোধের ব্যবস্থা নেয়া হয়। এরই মাঝে ২৯ এপ্রিল হঠাৎ করেই পাক-হানাদার বাহিনী শায়েস্তাগঞ্জ শহরে এসে উপস্থিত হয় বলে জানা যায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে। এখানে অবস্থান নিয়ে তারা সাধারণ মানুষের উপর চালাতে থাকে নির্মম হত্যাচার। যোগাযোগের জন্য খোয়াই নদীতে ফেরী চালু করে। স্থাপন করে ক্যাম্প।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com