বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮
  • ৪৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১১ টার দিকে নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি এড. শেখ শাহ নুর আলম ছানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়ের পরিচালনায় কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ ছালিক মিয়া, মোঃ দরবেশ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ রঞ্জিত শেখর ভট্টাচার্য্য, গৌরমনি সরকার, বিষ্ণ পদ রায়, সাংগঠনিক সম্পাদক দিজেন্দ্র রায় মাহদেব, এম ফরহাদুজ্জামান মুহিত, আফজাল হোসেন, ভূমি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, প্রচার সম্পাদক করুনাময় দে বাচ্চু, সহ-দপ্তর সম্পাদক অনৈজিত চন্দ্র দাশ প্রমূখ। সভায় বক্তারা মহাজোট মনোনিত প্রার্থীর বিজয় সু নিশ্চিত করার জন্য জেলা কৃষকলীগের নির্দেশে আগামী ১৪ই ডিসেম্বর শুক্রবার দুপুর ১১ ঘটিকায় শেরপুর রোডস্থ মেডিকা হসপিটাল প্রাঙ্গণে নবীগঞ্জ উপজেলা কৃষকলীগ ও পৌর কৃষকরীগের যৌথ উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বলে জানান। এতে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, সাধারণ সম্পাদক শেখ মুক্তার হোসেন বেলুসহ জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ। উক্ত সভায় ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর কৃষকলীগের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার আহবান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com