বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আওয়ামী মৎস্যজীবি লীগের নির্বাচনী পরামর্শ সভা

  • আপডেট টাইম বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৬০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশরতœ শেখ হাসিনার মনোনীত প্রার্থী ও নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ উপজেলা ও পৌর মৎস্যজীবি লীগের যৌথ উদ্দ্যোগে অনুষ্টিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ আব্দুস ছালাম।
সাধারন সম্পাদক সুনুক মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি রমিজ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা তাতীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, যুগ্ম সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, লুৎফুর রহমান, পৌর শাখার সভাপতি রফিক মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা মৎস্যজীবি লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক, আব্দুস শহীদ, আওয়ামীলীগ নেতা আব্দুস ছুবান, আবুল কালাম আজাদ, মিরাশ মিয়া প্রমূখ। পরামর্শ সভায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com