বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে নিখোঁজের ৩ দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্রের

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৮০৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে স্কুল ছাত্র সাইফুল ইসলাম রাতুল নিখোঁজ হওয়ার তিনদিন অতিবাহিত হলেও তার সন্ধান মিলছে না। এতে উদ্বেগ ও উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন নিখোঁজের পরিবারে। নিখোঁজের পিতা আব্দুল হান্নান রাতুলের সন্ধান চেয়ে ঘটনার দিনই বাহুবল মডেল থানায় একটি জিডি এন্ট্রি করেন। পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হামিদনগর আবাসিক এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের পুত্র দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম রাতুল (১২) গত মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে কোচিং করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরে সন্ধ্যা হয়ে গেলেও ছেলে বাসায় না ফেরায় উপজেলা হামিদনগরস্থ নেক্সাস কোচিং সেন্টার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়। এ সময় সে ওই দিন কোচিংয়ে যায়নি বলে কর্তৃপক্ষ জানায়। এ খবর পাওয়ার পর তার পরিবার রাতুলের সন্ধানে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি। এতে উদ্বেগ ও উৎকন্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজের পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com