বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঢাকা-৮ আসনে এমপি প্রার্থী হবিগঞ্জের কৃতিসন্তানের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৭৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ঢাকা-৮ আসন (মতিঝিল-পল্টন) মনোনয়নপত্র জমা দিলেন মোমবাতি প্রতিক নিয়ে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার। গত ২৮ নভেম্বর বুধবার দুপুর ২টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর পক্ষ থেকে মোমবাতি প্রতিক নিয়ে একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়াম্যান আল্লামা এম এ মান্নান, মহাসচিব আল্লামা এম এ মতিন মনোনিত প্রার্থী হবিগঞ্জ কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার হবিগঞ্জ জেলা শাখার চার বার নির্বাচিত সভাপতি, বাংলাদেশ ইসলামী যুব সেনার কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ও ইসলামী যুব সেনা ঢাকা মহানগর সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, দৈনিক দেশ জগত প্রত্রিকার যুগ্মÑসম্পাদক ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার। ঢাকা জেলার রিটানিং অফিসারের বরাবর দুপুর ২টায় তিনি মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম-মহাসচিব অধ্যাপক এম এ মোমেন, ঢাকা মহানগর সভাপতি অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন, যুব সেনার কেন্দ্রীয় সভাপতি ফিরোজ আলম খোকন, ঢাকা মহানরের সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবু, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হুসাইন, ইসলামী যুব সেনার ঢাকা মহানগর সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, সহ-সভাপতি আবুল হাই।
এছাড়াও ইসলামী ছাত্রসেনা, ইসলামী যুব সেনা, ইসলামী ফ্রন্ট এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নন পত্র আরো জমাদেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যাপক এম এ মোমেন, ইসলামী ফ্রন্টের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আব্দুুল হাকিম। এ সময় ঢাকা থেকে মোট ৩ জনের মনোনয়ন পত্র জমা দেয়া হয় রিটার্নি কর্মমর্তার কাছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com