বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে উপজেলার লাতুরগাও বড়আব্দা গ্রামে আব্দুল হালিম (৭৫) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলের দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে আব্দুল হালিমকে ঝুলন্ত দেখতে পায় স্থানীয় লোকজন। খবর চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে এম আজমিরুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আব্দুল হালিম একজন মানসিক রোগী ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
তিনি আরো জানান যে, নিহত আব্দুল হালিমের তিন ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন। তিন ছেলের মধ্যে দুই ছেলে দুবাই প্রবাসী আর একজন গ্রামীণফোনে চাকরি করেন। আর দুই মেয়ে বিবাহিত। তার স্ত্রী রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com