বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ইকরামের বিশিষ্ট শিক্ষানুরাগী জানে আলম মৃত্যুবার্ষিকী পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৫৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মরহুম জানে আলম মেম্বারের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গত শনিবার মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় এবং মসজিদে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়। এলাকার বিভিন্ন স্থান থেকে শত শত লোকজন মিলাদ মাহফিলে যোগদান করেন। উল্লেখ্য মরহুম জানে আলম এলাকার একজন সুবিচারক হিসাবে সুনাম অর্জন করেন। পাশাপাশি শিক্ষানুরাগী হিসাবে সুপরিচিত। তিনি সুজাতপুর দ্বীমূখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন এবং এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ মসজিদ মাদ্রাসার সভাপতি পদে দায়িত্ব পালন করেন। ক্ষুদে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে স্কুল মূখী করার জন্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কার্যক্রম চালিয়েছেন। নিজ এলাকা ছাড়াও পাশর্^বর্তী গ্রামে গিয়ে কাক ডাকা ভোরে অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে শিক্ষার্থীদের লেখা পড়ায় মনযোগী করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন। তিনি স্কুল মাদ্রাসা ও কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের জন্য দলমত নির্বিশেষে বিভিন্ন অনুদানসহ আর্থিক সহায়তা আনার চেষ্টা করেছেন। তার মৃত্যুর পর বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী প্রতিশ্র“তি অনুযায়ী ইকরামে হত দরিদ্র শিশুদের বিনামূল্যে সেবা প্রদান করার জন্য প্রতিশ্র“তি দিয়েছেন এবং ইকরাম উচ্চ বিদ্যালয়ে মরহুম জানে আলম স্মৃতি পাঠাগার স্থাপন করা হয়েছে। মরহুম জানে আলম মেম্বার এর নামে একটি রাস্তা নামকরন করার জন্য স্মরনসভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অভিমত ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com