শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

হলদারপুরে ইসলাম হত্যা মামলা পুনঃতদন্ত শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
  • ৭২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলা বড়ইউড়ি ইউনিয়নের হলদারপুর গ্রামের ইসলাম উদ্দিন হত্যা মামলার পুনঃতদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার চার্জশীট থেকে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানসহ ৪ জনকে বাদ দেয়ায় বাদীর নারাজীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআইকে। সম্প্রতি পিবিআই পরিদর্শক মোঃ মাইনুল ইসলামের নেতৃত্বে হলদারপুর গ্রামে গিয়ে মামলার তদন্ত শুরু করেন। এ সময় তদন্তকারী কর্মকর্তা মামলার স্বাক্ষী কামাল মিয়া, খসরু মিয়া, আলাউদ্দিন, আতাউর রহমান ইনু, লিটন মিয়া, সাফিজ মিয়া, রাহেল মিয়াসহ এলাকার মুরুব্বীয়ানদের বক্তব্য রেকর্ড করেন।
এ ব্যাপারে মামলার স্বাক্ষী কামাল মিয়া জানান, মামলার মূলঅভিযুক্ত বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, ফারুক মিয়া, মিজানুর রহমান ও হাফিজুর রহমানের নাম চার্জমটি থেকে রহস্যজনক কারণে বাদ দেয়া হয়। পরবর্তীতে মামলার বাদী নুর উদ্দিন আদালতে নারাজীর আবেদন করেন। এ প্রেক্ষিতে আদালত মামলাটির তদন্তের জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করে।
মামলার বিবরণে জানান, ২০১৭ সালের ১ সেপ্টেম্বর হলদারপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক শেখরুল ইসলাম বিদেশে চলে যাওয়া তার কার্ড নিয়ে চাল ও নগদ টাকা আনতে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের নিকট যান তার ভাই সিরাজ মিয়া। ইউপি চেয়ারম্যান চাল ও টাকা না দিয়ে কার্ডধারীকে আসতে হবে বলে জানান। এ নিয়ে চেয়ারম্যানের সাথে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে হামলার গুরুতর আহত ইসলাম উদ্দিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইসলাম উদ্দিনকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহত ইসলাম উদ্দিনের বড় ভাই নুর উদ্দিন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানকে প্রধান করে ২৮ জনের বিরুদ্ধে বানিয়াচঙ্গ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com