বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ ৮ জন গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
  • ৭৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় বিভিন্ন স্থানে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদ মোবারকের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন কবির, এসআই মোঃ জুলহাস উদ্দিন, এসআই আব্দুস সালাম, এসআই হাবিবুর রহমান ও এএসআই গোপাল কইরীকে সঙ্গে নিয়ে বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থান থেকে ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এরা হল, কাজীপুরবন্দের বাড়ীর মৃত আব্দুল হেকিমের পুত্র আব্দুল জলিল (৫৯), আব্দুর রহিম (৫৪), মিনাট গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র তোয়াহিদ (৩৫), তোয়াহিদের স্ত্রী রুশেনা বেগম (২৮), আমীরখানী গ্রামের উজির উল্লার পুত্র নুরুল মিয়া (৪০), জয়নাল আবেদীন চৌধুরীর ছেলে গউছ উদ্দিন চৌধুরী (৪৫), কামালখানী গ্রামের মৃত জাহেদ মিয়ার ছেলে উসমান মিয়া (২৮) কে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে গতকাল বিকালে এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চতুরঙ্গরায়ের পাড়ার আহাম্মদ মিয়ার ছেলে তোফাজ্জুল (২২) কে ৫৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com