মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চুনারুঘাটের চন্ডী বাগানে বালু বিক্রি হুমকির মুখে বাগান ॥ প্রশাসন নীরব

  • আপডেট টাইম সোমবার, ১৯ আগস্ট, ২০১৩
  • ৯৯০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষ করে চুনারুঘাট উপজেলা চন্ডীছড়া চা বাগান এলাকার বালু মহাল থেকে অবৈধ বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এভাবে বালু উত্তোলনের ফলে বর্ষা মৌসুমে বাগান হুমকির মূখে পড়েছে। বর্তমানে ইজারা ছাড়াই সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসন এর বিরুদ্ধে কোন কার্যকরী পদক্ষেপ নিচ্ছেনা। খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ চন্ডীছড়া চা বাগান এলাকা থেকে চা বাগান পরিস্কারের নামে বাগান ম্যানেজার মুরাদ চৌধুরী এলাকার প্রভাবশালী ব্যক্তিদেরকে নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলার ইনাতাবাদ গ্রামের সুলতান মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়ার রীটপিটিশনে গত বছর ৩০ জুলাই হাইকোর্টে রুল নিশি জারী করেন। রুল অনুযায়ী হাইকোর্ট কারণ দর্শানোর জন্য পরবর্তীতে আদেশ জারী করেন। রুলের পরবর্তী গত বছরের ৯ অক্টোবর হাইকোর্ট উক্ত বালু মহাল এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারী করেন। হাই কোর্টের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বাগান ম্যানেজার স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক কিছু নেতাদের নিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করে ট্রাক, ট্রাক্টর দিয়ে বালু বিক্রি করে যাচ্ছে। এর বিরুদ্ধে উপজেলা বা জেলা প্রশাসনের কোন কার্যকরী পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com