বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সাংবাদিক সুলতান খানের উপর দুর্বৃত্তের হামলা ॥ অর্থকরি লুট

  • আপডেট টাইম শনিবার, ৫ এপ্রিল, ২০১৪
  • ৫৩৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ইনকিলাব এবং দৈনিক আজকের হবিগঞ্জ এর চুনারুঘাট প্রতিনিধি সাংবাদিক এস. এম. সুলতান খান দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা তার নিকট থেকে অর্থকরি লুটে নেয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রাণীগাঁও গ্রামের বাসিন্দা সাংবাদিক এস. এম. সুলতান খানের উপর একই এলাকার ফারুক, জামালসহ একদল দুর্বৃত্ত এলোপাতারী হামলা চালায়। এ সময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে তার স্ত্রীর গলার স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় সুলতান খান আহত হন। খবর পেয়ে চুনারুঘাট থানার এস আই আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত অবস্থায় তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com