বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পুলিশের সাড়াশি অভিযানে ২৪ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ৬৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মহিলাসহ সাজাপ্রাপ্ত আসামী ২৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, রাবিয়া বেগম, রুবি বেগম, শাহজাহান, শামীম, জামির আলী, সাদ্দাম হোসেন, ফারুক মিয়া, ইসমাইল হোসেন, আহাদ মিয়া, আব্দুল বাতেন চৌধূরী জাকির, গোলাম কিবরিয়া, সজল, সোহেল, সুবির রঞ্জন, ওয়াহিদুর রহমান, তৈয়ব আলী, বশির মিয়া, সুজন মিয়া ও আব্দুল ওয়াদুদসহ ২৪ জন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই আসামীদের বিরুদ্ধে মারামারি, নারী নির্যাতন, ডাকাতি, দ্রুত বিচার সহ বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান ও ওসি অপারেশন প্রজিত কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে। পরে শুক্রবার দুপুরে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ওসি জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com