বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরণ সভা

  • আপডেট টাইম বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ৫০৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জলাতঙ্ক রোগ নির্র্মূলের লক্ষ্যে কুকুরকে টিকাদানের উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মল্লিকা দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, টিকাদান প্রকল্পের সুপারভাইজার জুবায়ের আহম্মেদ। সভায় জানানো হয় জলাতঙ্ক একটি ভয়ঙ্কর মরণব্যাধি। এ রোগে মৃত্যুর হার শতভাগ। এ রোগটি মূলত কুকুরের কামড় ও আঁচড়ের মাধ্যমে ছড়ায়। ১৬ নভেম্বর থেকে মাধবপুর পৌরসভাসহ ১১টি ইউনিয়নে কুকুরকে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হবে। ২০২২ সালের মধ্যে সারা বাংলাদেশকে জলাতঙ্ক রোগ থেকে মুক্ত করার লক্ষ্যে প্রকল্পের কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com