শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

সাংগঠনিক সম্পাদক পদ ফিরে পাওয়ায় জাতির জনকের মাজারে মিজানুর রহমান মিজানের শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮
  • ৬৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ ফিরে পাওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মিজানুর রহমান মিজান। গতকাল তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করেন। এ সময় তার সাথে ছিলেন- জাতিসংঘের আইএমও এর বাংলাদেশের পরামর্শক ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ, সাবেক ছাত্রলীগ নেতা শাহ জালাল উদ্দিন জুয়েল ও শাহ আফজাল।
মিজানুর রহমান মিজান বলেন, ২৬ বছর যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের এই সংগঠনে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। তাই আমাকে পুনরায় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ফিরিয়ে দেওয়ায় সবার আগে ছুটে এসেছি টুঙ্গিপাড়ায়। পদ ফিরিয়ে দেয়ায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপিসহ জেলা ও পৌর আওয়ামী লীগের সকল নেতাকর্মীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com