বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ কুর্শি ইউনিয়নে কৃষকলীগের বর্ধিত সভা

  • আপডেট টাইম বুধবার, ৭ নভেম্বর, ২০১৮
  • ৫৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশের ১১তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৬নং কুর্শি ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়নের কৃষকলীগের সভাপতি, ইউপি মেম্বার আঃ সুবহান। সভা পরিচালনা করেন, উক্ত ইউনিয়নের কৃষকলীগের সাধারন সম্পাদক, নজরুল আমিন রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, ৬নং ইউ-পি চেয়ারম্যান আলী আহমেদ মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউ-পি আওয়ামীলিগের সাধারন সম্পাদক কামাল হাসান চৌধুরী, যুগ্মসাধারন সম্পাদক, ডাঃ অমলেন্দু সুত্রধর। উপস্থিত ছিলেন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক, ইফতেখার আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক শংকর পাল, ইউ-পি কৃষকলীগের সহসভাপতি আঃ রহীম তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মছদ্দর মিয়া, সহ সভাপতি, আলহাজ ওয়ালিদ হাসান। প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান আলী আহমদ মুছা কৃষকলীগের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, আসন্ন নির্বাচনে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অক্ষুন্ন রাখতে নৌকায় ভোট দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে ৯টি ওয়ার্ডে কৃষকলীগের কমিটি অনুমোদন দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com