সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

দেশবিরোধী ষড়যন্ত্র বর্তমানেও অব্যাহত-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতীয় চার নেতার অন্যতম খুনি খন্দকার মোশতাক আহমেদ মুক্তিযুদ্ধের সময় থেকেই পাকিস্তানের চর হিসেবে কাজ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তার যোগ্য রাজনৈতিক উত্তরসূরীদেরও হত্যা করা হয়, যেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়। এরই ধারাবাহিকতায় সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেন। এর মাশুল জাতি আজো দিয়ে যাচ্ছে। তিনি জাতীয় চার নেতার সংগ্রামী রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরে বলেন, মুশতাক-জিয়ারা যে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছিল, তা বর্তমানেও অব্যাহত রয়েছে। আজও বাংলাদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাই বঙ্গবন্ধুর সৈনিকদের সতর্ক থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল রাতে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আক্রাম আলী, সদস্য শেখ একেএম সুফী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী সফর আলী, আব্দুর রাজ্জাক, ডাঃ টেনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, আব্দুল মুকিত, ইউপি চেয়ারম্যান হোসেইন মোঃ আদিল জজ মিয়া, মাহবুবুর রহমান হিরো, ফরহাদ উদ্দিন আব্বাস, তাজ উদ্দিন, মোঃ আক্তার হোসেনসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com